সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে র‌্যাবের পৃথক অভিযানে দুই মাদক ব্যাবসায়ী আটক 

স্টাফ রিপোর্টার  :

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা বাসষ্ট্যান্ড মোড়ে অতিথি হোটেল এন্ড রেস্টোরেন্ট এর সামনে আজ সকালে র‌্যাবের অভিযানে ১০০ গ্রাম হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির নাম মোঃ ওবাইদুর রহমান(৩৮), পিতা- মোঃ আঃ আজিজ, মাতা- মোসাঃ জীবন নেছা, স্থায়ী সাং-ধুরইল(ধুরইল মন্ডলপাড়া), থানা-মোহনপুর, জেলা-রাজশাহী, এ/পি সাং-নগরপাড়া, ওয়ার্ড সং-০২, থানা-কাশিয়াডাঙ্গা রাজশাহী।

 

 

 

অভিযানের সময় আটক মাদক ব্যবসায়ী স্বীকার করে তার কাছে মাদক রেখে বিক্রির কথা। গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালিয়া থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন বলে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

এদিকে র‌্যাবের আরেকটি পৃথক অভিযানে গতকাল জেলার গোদাগাড়ি থানার উতপুর সাকিনস্থ জনৈক মোঃ সিরাজুল ইসলাম এর বসতবাড়ির উত্তর দিকের উতপুর-শংকরপুর কাঁচা রাস্তার উপর হতে ২০০ গ্রাম হেরোইন সহ আসামী মোঃ আল মামুন (২৪), পিতা- কবির হোসেন, সাং- আঁচুয়া গড়ের মাঠ, থানা- গোদাগাড়ি, জেলা- রাজশাহী কে আটক করে । পরবর্তীতে তার বিরুদ্ধে গোদাগাড়ি থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গোদাগাড়ি থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন।

সানশাইন /শামি

 


প্রকাশিত: January 16, 2023 | সময়: 9:41 pm | Daily Sunshine

আরও খবর