সর্বশেষ সংবাদ :

তিনজন নিহতের ঘটনায় সেই ট্রাক চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহতের ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি নাটোর জেলার লালপুর থানার নবীনগরের মৃত আয়েজ সরদারের ছেলে। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে রাকিব, শাহীন ও সোহাগ নামের তিন মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়। ওই সময় চালক রড ভর্তি ট্রাক ফেলে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে কর্ণহার থানা পুলিশ রড ভর্তি ট্রাকটি জব্দ করেন। নিহত রাকিবের বড় ভাইয়ের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাকের চালক সিরাজুল ইসলামকে পলাতক আসামি করে সড়ক পরিবহন আইনে গত ১১ জানুয়ারি কর্ণহার থানায় একটি মামলা রুজু হয়।
মামলা রুজু পরবর্তীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার আনিসুর রহমানের দিকনির্দেশনায় কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে কর্ণহার থানা পুলিশের একটি টিম আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা হতে আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।


প্রকাশিত: January 15, 2023 | সময়: 6:16 am | সুমন শেখ

আরও খবর