সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

স্টাফ রিপোর্টার : দুই দিনের সরকারি সফরে রাজশাহী এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও রাজশাহী এসেছেন।
মঙ্গলবার বিকাল ৫টায় তারা বিমানযোগে রাজশাহী পৌঁছান। এ সময় বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজশাহীতে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ দলীয় অন্যান্য নেতারা।
আজ বুধবার সকাল ১০টায় মন্ত্রী বাঘা উপজেলা আনসার ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। বেলা পৌঁনে ১২টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করবেন। পরে একইস্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এ দিন বিকাল ৩টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। পরে সন্ধ্যা সাড়ে ৫টায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।


প্রকাশিত: December 21, 2022 | সময়: 6:42 am | সুমন শেখ