সর্বশেষ সংবাদ :

নবনির্বাচিত চেয়ারম্যান মীর ইকবালকে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টর : রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টায় নগরীর বোয়ালিয়া থানা মোড়স্থ চেম্বারে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন সহ মহানগর শ্রমিক লীগ কার্যনির্বাহী কমিটি।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি হাসিবুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক সাহেব আলী সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।


প্রকাশিত: October 25, 2022 | সময়: 6:32 am | সুমন শেখ

আরও খবর