সর্বশেষ সংবাদ :

বাঘার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী শরিফ আটক

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘা থানা পুলিশ শরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শরিফ এর বাড়ি উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামে। শনিবার দিবাগত রাতে হেরোইন ও ইয়াবা সহ তাকে আটক করা হয়।

বাঘা থানা পুলিশের একটি মুখপাত্র জানান, মাননীয় পুলিশ সুপার, রাজশাহী, মহাদ্বয়ের দিক নির্দেশনায় বাঘা থানা পুলিশের সঙ্গীয় ফোর্স শনিবার রাত ৯ টার সময় উপজেলার মীরগঞ্জ এলাকায় অবস্থিত রেশম বোর্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মাদক ব্যবসায়ী শরিফ(৩৫)কে আটক করতে সক্ষম হন পুলিশ । এ সময় তার কাছে ২৫ গ্রাম হেরোইন সাদৃশ্য পাউডার এবং ২১ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় । আটক শরিফের পিতার নাম জহুরুল ইসলাম বলে জানা গেছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদহোসেন জানান, শরিফ বাঘা থানার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। তাকে শনিবার রাতে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাদ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: October 16, 2022 | সময়: 4:10 pm | সানশাইন