সর্বশেষ সংবাদ :

বিভাগীয় পর্যায়ের মার্কস একটিভ স্কুল দাবা চ্যাম্পসে বগুড়া জেলা স্কুল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তিনদিনব্যাপী অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের মার্কস একটিভ স্কুল দাবা চ্যাম্পস প্রতিযোগিতায় সফররত বগুড়া জেলা স্কুল ৫ খেলায় ১০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে।
আর ১ম রানারআপ হয়েছে ৫ খেলায় ৭ পয়েন্ট পেয়ে সিরাজগঞ্জ সরকারী হাই স্কুল ও ২য় রানারআপ হয়েছে ৫ খেলায় ৬ পয়েন্ট পেয়ে জয়পুরহাট সরকারী হাই স্কুল। এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ও ১ম রানারআপ পরবর্তী জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পাবে। বুধবার খেলা শেষে দাবা সমিতির সহ- মোস্তাফিজুর রহমান মানজালম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমডিএর তত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল হক ও জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন।
এ সময় দাবা ফেডারেশনের চীপ আরবিটার মোঃ ইয়াসিন আরাফাত সুমন উপস্থিত ছিলেন। বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ মাহবুবুর রহমান মিলন। এছাড়াও দাবা সমিতির সদস্য সচিব কাউসার আলী ইতি, সাইক্লেনিং সমিতির সদস্য সচিব শেখ মাহমুদুন নবী তুষারসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 13, 2022 | সময়: 6:18 am | সুমন শেখ

আরও খবর