সর্বশেষ সংবাদ :

বাঘায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার,বাঘা :রাজশাহীর বাঘায় সাপের কামড়ে টুলু বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। টুলু বেগম উপজেলা আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়াড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় স্ত্রী টুলু বেগমকে কামড় দেয়। এ ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উঁঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে সকালে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি ওয়ার্ডের মেম্বর আবদুর রাজ্জাক। উক্ত ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে।


প্রকাশিত: September 8, 2022 | সময়: 8:27 pm | Daily Sunshine

আরও খবর