, , ।
স্টাফ রিপোর্টার
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা দশটায় কেন্দ্রীয় কমর্সূচীর অংশ হিসেবে তারা মিল গেটে ২ ঘন্টা ধরে আন্দোলন করেন।
এ সময় বক্তারা বলেন, রাজশাহীর চিনি কলের ২৩৩ জনের পাওনা ২১ কোটি ১৩ লাখ টাকা। টাকা না দেয়ায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সংসারের ব্যায় মিটিয়ে দিতে পারছেন না সন্তানের পড়াশোনার খরচ। অনেকেই অসুস্থাতায় ভুগছেন, অনেকই অর্থাভাবে মৃত্যুবরণ করেছেন।
আন্দোলনকারীদের দাবি, পাওনা বকেয়া গ্রাইচুইটির টাকা আগামী মাসের মধ্যে পরিশোধ করতে হবে। একই সাথে প্রদান করতে হবে উৎসব, বৈশাখী ও চিকিৎসা ভাতা।
সানশাইন / শামি