সর্বশেষ সংবাদ :

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতা অভিযান

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রতিরোধ দিবস উপলক্ষে সারা দেশের মাসবাপী ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ধামইরহাট উপজেলা চত্বরে পরিছন্নতার অভিযান শুরু হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবারে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিনের নেতৃত্বে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার কার্যক্রম মশার প্রজন্ম স্থল পানি জমে থাকা, যেখানে সেখানে ময়লা আর্বজনা জমে না রাখার বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনা বৃদ্ধি করা গুরুত্ব আরোপ করেন এবং একটি রালি বের করেন।
এতে অংশ গ্রহণ করেন পৌর প্রশাসক সজল কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, জামাতের আমির মাওলানা আতাউর রহমান, সহ পৌর সভার পরিছন্ন কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।


প্রকাশিত: September 14, 2026 | সময়: 3:21 am | সুমন শেখ