, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি সহ টানা তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে এই সময়ে বন্দর আভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দরের কাস্টমস সুপার এমআর জামান বাঁধান। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ১১ ফেব্রুয়ারি থেকে বৃহ¯পতিবার ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মিলিয়ে মোট তিনদিন ভারত থেকে সকল প্রকারের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এ সময় হিলি পানামা পোর্ট লিংক বন্দরের ভেতরেও কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না। তিনি জানান, একটানা তিন দিনের বন্ধ শেষে আগামী শনিবার ১৪ ফেব্রুয়ারি থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে পুনরায় চালু হবে।
এ বিষয়ে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়টি ভারত ও হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।