সর্বশেষ সংবাদ :

নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে প্রাইভেট কারের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এছাড়া ওই রিকশার যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর সপুরা এলাকার শাহমখদুম থানার মোড়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যাটারিচালিক চালকের নাম শমসের আলী (৫৫)। তিনি নগরীর মালদা কলোনীর এলাকার মৃত সিদ্দিকের ছেলে। আহত ওই যাত্রীর নাম সুস্মিতা রায় (১৮)। তিনি একটি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী।
শাহমখদুম থানার ওসি মেহেদী হাসান জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি নওদাপাড়ার বাগানপাড়ায় দিকে যাচ্ছি। আর প্রাইভেটকারটি নওদাপাড়া থেকে রেলগেটের দিকে যাচ্ছিল। এই সময় কারের সাথে রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিকশাচালক মারা যান। আহত ওই শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কজনক।
ওসি জানান, ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে যায়। তবে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পরিবারের কেউ অভিযোগ করলে আইনত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: August 31, 2022 | সময়: 6:25 am | সুমন শেখ