, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে সোমবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আলমগীর কবির। রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, বিএনপি নেতা নজরুল মাস্টার, এ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল, জয়নাল আবেদীন সহ অন্যান্য নেতাকর্মী।
উল্লেখ্য, আলমগীর কবির চারদলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।