সর্বশেষ সংবাদ :

মোহনপুরে জন্মাষ্টমী পালন

মোহনপুর প্রতিনিধিঃ

শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মোহনপুর উপজেলার কেশরহাটে জন্মাষ্টমী পালন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে র‍্যালি করে কেশরহাট বাজারে আলোচনা সভার আয়োজন করেন মোহনপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খৃষ্টার ঐক্য পরিষদের মোহনপুর শাখার সভাপতি সুরঞ্জিত সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কুমারেশ চন্দ্র পাল, কেশরহাটের দীপক সরকার, মোল্লাডাঙ্গের নিরেন্দ্রনাথ, উপার্জন, তেঘরের নিরঞ্জন, মহিশকুন্ডির অখিল, বেল্লারার মহন লাল বাবু, লালইচের মদন চন্দ্র সূত্রধর, বিষুহারার কার্তিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: August 19, 2022 | সময়: 7:46 pm | Daily Sunshine