সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে রাস্তা সংস্কার করে দিলেন যুবদলনেতা

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি আটাপাড়া উত্তর কৃষ্ণপুর মন্ডলপাড়ার গ্রামীণ জনপদের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরে। শুষ্ক মৌসুমে অতি কষ্টে এ পথে চলাচল করা গেলেও বর্ষায় অতিরিক্ত কাদা পানির কারণে সম্ভব হয় না। আটাপাড়া রেলগেট থেকে মন্ডলপাড়ার এটুকু ভাঙ্গা-চুরা রাস্তার বেহাল দশার জন্য গ্রামের অনেক মানুষ বিকল্প রাস্তায় চলাফেরা করে।
গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় যুবদল নেতা সাদ্দাম হোসেন নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। মঙ্গলবার বিকালে জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান প্রধান অতিথি হিসাবে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় ছিলেন জেলা যুবদল নেতা গোলাম রব্বানী মাষ্টার, নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, রাজীব ফয়সাল, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি ইমানুর রহমান ও বাগজানা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম সহ অনেকেই। এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় সাদ্দাম সহ সকল যুবদল নেতাকর্মীর প্রশংসা করেন।


প্রকাশিত: March 4, 2026 | সময়: 4:00 am | সুমন শেখ