সর্বশেষ সংবাদ :

সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে আরিফুজ্জামান টিটু (২৭) নামে এক যুবককে নিষিদ্ধ ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুজ্জামান টিটু আদমদীঘি থানা পাড়া এলাকার মোঃ আয়ুবের ছেলে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।

ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধৃত আরিফুজ্জামান টিটু আদমদীঘি ব্রীজ সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও আজিমুল হক তাদের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তাকে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রংয়ের ৬০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ওসি আরোও জানান, এ ব্যাপারে আরিফুজ্জামান টিটুর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: August 19, 2022 | সময়: 12:22 pm | Daily Sunshine

আরও খবর