সর্বশেষ সংবাদ :

বাগমারায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় এ উপলক্ষে পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, ভবানীগঞ্জ সরকারী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল।
প্রস্তুতি সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে যে সকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়।


প্রকাশিত: August 8, 2022 | সময়: 5:14 am | সুমন শেখ