সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা পিরুয়া উরাও এর মৃত্যু

নিয়ামতপুর  প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরের হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি গ্রামের মৃত জেনা উরাও এর ছেলে বীর মুক্তিযোদ্ধা পিরুয়া উরাও (৮৫) আর নেই।  শনিবার বেলা ১টায় নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত পিরুয়া উরাও অন্তুষ্টিক্রিয়ায়  রবিবার বেলা ১০ টায় বাঐচন্ডি পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

অন্তুষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, নিয়ামতপুর থানার ওসি তদন্ত ফইম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবাস চন্দ্র ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: July 31, 2022 | সময়: 9:22 pm | Daily Sunshine

আরও খবর