, , ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চান্দা এলাকায় দিনে দুপুরে ইসলামী এজেন্ট ব্যাংকের ম্যানেজারের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান সদর থানার ওসি আলমগীর জাহান। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের আমতলী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে জামিউল ইসলাম মিন্টু , ধানমন্ডি এলাকার রফিকুল ইসলামের ছেলে শাসসুজ্জোহা ও এজেন্ট ব্যাংকে গাড়িচালক সুমন।
ওসি আলমগীর জাহান জানান, জামালগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন গতকাল লেনদেনের নিমিত্তে জয়পুরহাট শাখা থেকে ১৩ লাখ টাকা তুলে তার অফিসে ফিরছিলেন। এসময় জামালপুর চান্দা এলাকায় দুটি মোটরসাইকেলে ৬জন ছিনতাইকারী অস্ত্র নিয়ে তার পথ রোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তখন তিনি চিৎকার করলে স্থানীয় জনতা এসে টাকাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থলে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে এর সাথে জড়িত এজেন্ট ব্যাংকের গাড়ি চালক সুমনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গাড়ী চালক সেই এজেন্ট ব্যাংকের গাড়িচালক হওয়ায় তিনি টাকা তোলার বিষয়টি আগে থেকেই জানতো। সেই মোতাবেক তারা পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে।
সানশাইন/তৈয়ব