সর্বশেষ সংবাদ :

র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী আটক 

স্টাফ রিপোর্টার

সিপিসি-২ (নাটোর), র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার মান্দা থানার ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ মামুনুর রশিদ সরদার (৪৮) গ্রেফতার করেছে।

১৩ মে সকাল সাড়ে নয়টায় গোয়েন্দা তথ্যের নওগাঁ জেলার মান্দা থানাধীন ফেরিঘাট এলাকা থেকে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহঃ পুলিশ সুপার মোঃ রফিুকর ইসলাম দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার মান্দা থানার মামলা নং-৪২, তারিখ-২০/০৪/২০২২, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(১) এর এজেহার নামীয় পলাতক আসামী মোঃ মামুনুর রশিদ সরদার (৪৮), পিতা- মৃত আছির উদ্দিন, সাং- চকচোয়ার (দহপাড়া), থানা- মান্দা, জেলা- নওগাঁ’ কে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য যে, গত ২৪ মার্চ ২০২২ তারিখ রাত অনুমান ৯টার সময় আসামী মামলার বাদিনীর বসত বাড়ীর শয়ন ঘরে প্রবেশ করে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম মান্দা থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মামুনুর রশিদ সরদার (৪৮) ভিকটিমকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। আটককৃত অভিযুক্তকে নওগাঁ জেলার মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: May 13, 2022 | সময়: 7:01 pm | Daily Sunshine