, , ।
স্টাফ রিপোর্টার: আরএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে গ্রান্ড মাস্টার প্যারেড। (১৩ ফেব্রুয়ারি) রোববার সকাল ৮ টায় প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক গ্রান্ড মাস্টার প্যারেডে গ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন।
তিনি তার বক্তব্যে ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এএফএম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।