সর্বশেষ সংবাদ :

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক মেয়রের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভালে ফল প্রকাশ করা হয়।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, যেসব শিক্ষার্থী বন্ধুরা ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষা জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। তারা একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মতো নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য বয়ে আনবে-এটাই প্রত্যাশিত। আমি সব শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।


প্রকাশিত: February 14, 2022 | সময়: 6:36 am | সুমন শেখ

আরও খবর