সর্বশেষ সংবাদ :

মান্দায় ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় বাবুল হোসেন (৪০) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন উপজেলার মটগাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নিহত বাবুল হোসেন বাইসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে ফেরিঘাটের দিক থেকে আসা দ্রুতগতির একটি ভটভটি তাঁকে ধাক্কা দেয়। এতে পাকারাস্তায় পড়ে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ওমর আলী জানান ছেলে বাবূল হোসেন বোরো ধানের চারা সাইকেলে নিয়ে বিক্রির জন্য সতিহাটে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন নিহত বাবুল হোসেন ও ঘাতক ভটভটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তাান্তর করা হবে।


প্রকাশিত: February 11, 2022 | সময়: 4:50 am | সুমন শেখ