বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লায় সুখচান আলী নামে এক ক্যান্সার রোগীর দায়িত্ব নিলেন সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সেসাথে তিনি তার পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সোমবার সকালে ওই রোগীর বাড়িতে গিয়ে এ সহায়তা ও চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।
এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, দ্রুত সুখচান আলীর দুই ছেলের চোখের অপারেশনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়া ভূমিহীন সুখচান আলীকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে সেমি পাকা ঘর দেয়া হবে। উল্লেখ্য, সুখচান আলীর দুই ছেলে আলিউল ইসলাম ও সাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে চোখের ক্যান্সারে ভূগছে।