সর্বশেষ সংবাদ :

রাসিক প্রশাসকের সঙ্গে সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার নগরভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, সদস্য রায়হান মাহমুদ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 2, 2026 | সময়: 7:17 am | সুমন শেখ