নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

লালপুর প্রতিনিধি: ১ লাখ ৮০ হাজার মে. টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২৬-২৭ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে মিলের ক্যান ক্যারিয়ার প্রঙ্গনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যব¯’াপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, সিবিএ সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আখচাষী গোলাম মোস্তফা প্রমুখ।
জানাগেছে, চলতি মৌসুমে ১১৩ কার্য দিবসে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।


প্রকাশিত: October 31, 2026 | সময়: 7:11 am | সুমন শেখ