সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে গেদী বেগম (৫৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে এগারোটায় নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গেদী বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীদা নারায়ণ পুর গ্রামের বানী ইসরাইলের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাপাতিল রেলওয়ে ব্রীজের নিচে যাত্রীবাহী ভ্যানে পিছন দিক থেকে আসা অন্য একটি ভ্যান ধাক্কা দেয়। যার ফলে গেদী বেগম ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে। বিপরীত দিক থেকে আসা পাট বোঝাই ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহটি উদ্ধার ও ট্রলি আটক করে নলডাঙ্গা থানা পুলিশ হেফাজতে নিয়েছে।


প্রকাশিত: October 26, 2026 | সময়: 3:39 am | সুমন শেখ

আরও খবর