সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে বড়াল সেতু’র ভিত্তি প্রস্তর স্থাপন

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বহুল প্রতিক্ষিত বড়াল নদীর ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে জোনাইল-চাটমোহর আঞ্চলিক সড়কের জোনাইল বাজার এলাকায় এই সেতুটি নির্মিত হচ্ছে। প্রকল্পটির মোট নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ৬৩৮ টাকা। এ সেতু নির্মাণ হলে নাটোরের বড়াইগ্রাম ও পাবনার চাটমোহর উপজেলার লোকজনের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব হবে।
বুধবার সন্ধ্যায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ এই নির্মাণ কাজের ফলক উন্মোচন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি জোনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, জোনাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্জাহান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ নুরালী, আজিজুর রহমান জনাব আলী, মোজাম্মেল হক সুজন ও যুবদলের জ্যেষ্ঠ সভাপতি এনামুল হক বিদ্যুৎ বক্তব্য রাখেন।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, এই সেতুটি নির্মিত হলে জোনাইল ও চাটমোহর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এই কাজের আপনার সার্বিক সহযোগিতা করবেন। কোন অনিয়মের অবিযোগ থাকলে প্রশাসনকে জানিকে কাজ বন্ধ করে দিবেন। কিন্তু কোন চাদাবাজির কেউ করবেন না।


প্রকাশিত: October 9, 2026 | সময়: 6:20 am | সুমন শেখ

আরও খবর