, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলায় এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ বিদেশীপিস্তল উদ্ধার করেছে এসআরবি-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানায়।
এসআরবি জানায়- বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে চারঘাটের মুক্তারপুর পাইকিংপাড়া বিপ্লবের বালুঘাট কলাবাগানে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ১টি বিদেশী পিস্তল (৭.৬৫ এমএম), ০১ (এক) রাউন্ড গুলি এবং ১ ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।