সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে শসা ক্ষেতে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে শেয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য শসা ক্ষেতে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে সাকিব হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়ার লকমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব হোসেন একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে ওই শসা ক্ষেতটিতে বৈদ্যুতিক তারে জড়ানো সাকিব হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে গ্রামের অন্যান্য লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবের মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: September 28, 2026 | সময়: 6:30 am | সুমন শেখ

আরও খবর