, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অংশিদারিত্বের ভিত্তিত্বে বিএমডিএ’র সামজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে নাচোল উপজেলার আমজোয়ান, ভাতসা পুকুর ও বাতসা গ্রাম হইতে বাইপুর গ্রাম পর্যন্ত রাস্তার দুই ধারে ফলদ, বনজ ও ঔষুধি জাতের গাছের চারা নাচোল উপজেলা নির্বাহী অপিসার প্রিয়াংকা দাস রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্তিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, বিএমডিএর সহকারী প্রকোশলী রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ সহ উপকার ভোগীও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ৫ হাজারটি গাছের চারা রোপন করা হবে বিএমডিএ’র নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান।