, , ।
স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট রওশন আরা বেগম (পপি)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর)।
২০২৫ সালের ১০ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজশাহীর রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী মহলে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের রাজশাহী মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
মরহুমা এডভোকেট রওশন আরা বেগম (পপি)-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১০ সেপ্টেম্বর রাজশাহী নগরীর আলুপট্টি সদর জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করবেন।
মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে।