, , ।
মিজানুর রহমান, চারঘাট :
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন,বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। ছাত্র-ছাত্রীরা পড়ার টেবিলে আর বসে না। পরীক্ষা দিলেই জিপিএ। এই ধ্যান ধারনা পরিবর্তন করে পড়ার টেবিলে বসতে হবে। বুধবার হাজী আব্দুস সাত্তার প্রামানীক ফাউন্শেন শলুয়া কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা ব্যাপক নজর দিয়েছে। তাই সকল শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হয়ে সঠিক ভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। মনে রাখবেন আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের মুখ উজ্জল করবে।
অভিভাবকদের উদ্দ্যেশে এমপি চাঁদ বলেন, চোখ রাখবেন আপনার সন্তানের বন্ধু কারা। কাদের সঙ্গে মিশছে। কোন ভাবেই যাতে নেশার জগতে চলে না যায়। তাই পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চারঘাট উপজেলা বিএনরি সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন,যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
সব শেষে উপজেলা ১৩৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে একটি করে গাছ ও নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি আবু সাইদ চাঁদ।
মিজানুর রহমান/শামি