সর্বশেষ সংবাদ :

মান্দায় বিদ্যালয় পরিদর্শনে এমপি ইকরামুল বারী টিপু

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল এন্ড কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। শনিবার উপজেলার সদর দয়ালের মোড়, প্রসাদপুরে অবস্থিত ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল এন্ড কেয়ার সেন্টারে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা সমাজসেবা অফিসার মো. আল মাসুদ রানা। অনুষ্ঠানে ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল এন্ড কেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন সভাপতিত্ব করেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে অতিথিরা বিদ্যালয়ের কার্যক্রম ঘুরে দেখেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পরিচর্যার বিষয়ে খোঁজখবর নেন।


প্রকাশিত: September 27, 2026 | সময়: 5:10 am | সুমন শেখ