, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সরকারি খরচে আইনি সহায়তা দেয়া প্রতিষ্ঠান লিগ্যাল এইড অফিস চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে বিকল্প পদ্ধতিতে দেড় হাজার বিরোধ নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ৮৮৮ এবং ফৌজদারী পারিবারিকসহ অন্যান্য মামলা। এছাড়াও ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের নিকট প্রদান করা হয়েছে দেড় কোটি টাকা।
জেলা লিগ্যাল এইড অফিসার আবু সাঈদ জানান, ৬ মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ১৮০০ টি আবেদন দাখিল করা হয়েছে।
এর মধ্যে নিয়মিত আদালতে দায়েরকৃত মোট ২৫০টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ১৪০০ জন বিচারপ্রার্থীকে। একই সময়ে জেলা লিগ্যাল অফিসের আইনগত সহায়তা সেবা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ১৯ টি সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সরেজমিনে নালিশী জমি পরিদর্শণের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে অসংখ্য বিরোধ।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছিলো ২০৬টি বিরোধ এবং আবেদন দাখিল হয়েছিলো ২৩৯ টি। ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বর্তমান লিগ্যাল এইড অফিসার আবু সাঈদ লিগ্যাল এইড অফিসে যোগদানের পর সরেজমিনে নালিশী জমি পরিদর্শণ অন্তে বিরোধ নিষ্পত্তি ও তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে। এ বছর বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বেড়ে দাঁড়ায় ৮০০ তে এবং ১০০০ টি আবেদন দাখিল হয়।
জেলা লিগ্যাল এইড অফিসার আবু সাঈদ আরো জানান বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস সারা দেশের ৬৪টি জেলার মধ্যে মামলা নিষ্পত্তি ও আবেদন দাখিলের দিক থেকে ৫ম স্থানে অবস্থান করছে।
এছাড়া সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অগামীতে বিভিন্ন ধরনের মামলা ও বিরোধ নিষ্পত্তিসহ সরকারিভাবে জনসাধারনের জন্য বিনামূল্যে এ আইনি সহায়তা বাড়ানোর বিভিন্ন কাজ করছে জেলা লিগ্যাল এইড অফিস।