, , ।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদ- অনুযায়ী অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষকবৃন্দকে অবহিত করার লক্ষ্যে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘অ্যাকরিডিটেশন ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান।
কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, মান নিশ্চয়ন, স্ব-মূল্যায়ন, ফলাফলভিত্তিক শিক্ষা (আউটকাম-বেইসড এডুকেশন) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বিভিন্ন মানদ- নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মনিমুল হক।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।