সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাসপাতালে রোডে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার নজরুল ইসলাম বাবুর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, দুপুর পৌনে ১ টার দিকে নিহত রজবের সঙ্গে তার দুই বন্ধু মো. জিসান আলী ও মেহেদি হাসানের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হয় রজব।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রজবের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও বলেন, রজব সহ তার দুই বন্ধু জিসান ও মেহেদি মাদকাসক্ত। সরকারি হাসপাতাল ঘিরে নানান অপকর্ম ও অপরাধের সঙ্গে জড়িত তারা। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জিসান ও মেহেদিকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তাদের দুজনের বাড়ি মসজিদপাড়ায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।


প্রকাশিত: জুন ২৫, ২০২৬ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর