সর্বশেষ সংবাদ :

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কৌশলে ডেকে নিয়ে তিন বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বিকালে অভিযুক্ত উপজেলার শ্রীরামপুর গ্রামের রফিন খন্দকারের ছেলে আয়নাল খন্দকারের (৪৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মেয়েটি বাড়ির পাশের দোকানে আইসক্রিম কিনতে যাচ্ছিল। এ সময় আয়নাল খন্দকারের বাড়ির সামনে গেলে তিনি মেয়েটিকে ডেকে বাড়ির গেটের ভিতরে নেন। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে আয়নাল দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রকাশিত: জুন ২০, ২০২৬ | সময়: ৩:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ