ক্ষেতলালে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক বাক প্রতিবন্ধী তরুণী (২০) কে ধর্ষণের অভিযোগে ইনসের আলী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইনসের আলী (৬০) ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুন বুধবার দুপুরে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী তরুণী মাটিহাস গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ধানি জমিতে গরু চড়াতে যান। এ সময় জনশূন্য মাঠের সুযোগ নিয়ে একই গ্রামের ইনসের আলী তাকে জোরপূর্বক জাপটে ধরে এবং ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।
এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত শনিবার একটি মামলা দায়ের করা হয়। এরপর ক্ষেতলাল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পর ১৪ জুন রবিবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকা থেকে আসামি ইনসের আলীকে গ্রেপ্তার করে।


প্রকাশিত: জুন ১৬, ২০২৬ | সময়: ৪:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর