সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানের আহ্বায়ক কমিটি গঠন

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি রেজাউল করিম খাজার মৃত্যু ও কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বাদ আসর নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মহসিন আলী, আবেদ আলী মুন্সি, জাহিদ হাসান বকুল, আবু বক্কর, এনামুল হক, শরিফুল ইসলাম শরিফ ও সাংবাদিক এম জহুরুল ইসলাম। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। শেষে নতুন আহ্বায়ক কমিটি ও সাবেক সভাপতি মরহুম রেজাউল করিম খাজার জন্য দোয়া করা হয়।
এসময় ছিলেন, নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম, মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ সরদার, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় গোরস্থান কমিটির সাবেক সেক্রেটারী বাবর আলী বাচ্চু, ক্যাশিয়ার মিজানুর রহমান সহ নলডাঙ্গা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রকাশিত: জুন ১৬, ২০২৬ | সময়: ৩:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর