সর্বশেষ সংবাদ :

রাজশাহীর আশেপাশে জেলা ও উপজেলাগুলোতে মে দিবস পালন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর আশেপাশের জেলা ও উপজেলাগুলোতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে বিভাগীয় শ্রম দপ্তরের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জয়পুরহাট: জয়পুরহাট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার আয়োজনে শহরের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় থেকে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র‌্যালী নিয়ে সদর উপজেলা পরিষদের হল রুমে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এম এ ওহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু,জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বাবুল করিম প্রমুখ।
নওগাঁ: শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সমাবেশের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। সমাবেশে শ্রমিক দল জেলা শাখার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি রানা), খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল এবং নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অন্যান্যরা। এসময় শ্রমিকদলের নেতৃবৃন্দসহ বিএনপির অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেত্বতে বাংলাদেশে মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন তারেক রহমান। দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে সবাইকে আহ্বান জানান বক্তারা।
নিয়ামতপুর: নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় শ্রমিক, নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানা বিএনপির সহ-সভাপতি একেএম খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক এরশাদ আলী এবং দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা প্রমুখ।
‎বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয় থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
নিয়ামতপুর: দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা একটি শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেকেন্দার আলী। এছাড়া জিয়াউর রহমান, নুহ আলম, মজিবর ও আক্কাস আলীসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এসময় নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ কে এম খলিলুর রহমান, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু উপজেলা বিএনপি’র সহ সম্পাদক এরশাদ আলী ও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম হলেও তারা এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তারা শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশেষ করে সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেন। একই সঙ্গে তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা আরও বলেন, শ্রমিকদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে ইমারত নির্মাণ শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে ঘর নির্মাণ প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়।
পত্নীতলা: পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা উপজেলা শাখা, পত্নীতলা থানা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, পত্নীতলা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য শ্রমিক সংগঠন গুলি পৃথক পৃথক ভাবে র‌্যালি শেষে স্ব-স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্য নিয়ে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৭, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এবং নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মোফাসেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা জামায়াতের আমির আব্দুল মকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। অপর দিকে পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হীরেন কুমার মন্ডল, প্রধান শিক্ষক (অবঃ) স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র সাহা, সহ সভাপতি রেজাউল ইসলাম কালু, কোষাধক্ষ আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, মনসুর আলী, নৌশাদ আলী, অভিলাষ কর্মকার প্রমূখ। দোয়া পরিচানা করেন মাওঃ খয়বর আলী । বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এবাদেও অন্যান্য সংগঠন গুলো স্ব স্ব ভাবে কর্মসূচী পালন করেন।
আত্রাই: আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুর্ণরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তারিফ সরদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান, প্রচার সম্পাদক মো. বাচ্চু প্রামানিক, কোষাধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন মন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ। বক্তারা শ্রমিকদের কাজের কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্য বিমা এবং আপদকালীন সহায়তার দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
গোদগাড়ী: শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মে দিবসে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর জোর দিয়ে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং বন্ধ কল-কারখানা চালুর দাবি জানান। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তুলতে হবে, যেখানে শোষণ ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোদাগাড়ী পৌর ও উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় । র‌্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান এবং উপজেলা আমির নোমায়ন আলী মাস্টার প্রমুখ । সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল: মে দিবস উপলক্ষে র‌্যালিটি ধনবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ধনবাড়ী উপজেলা শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যেগে এ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে বিভিন্ন সংগঠণের পৃথক পৃথক ব্যানারে অংশ নেয়। অন্যদিকে, মধুপুরে সকালে টাঙ্গাইল জেলা দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশিত: May 3, 2026 | সময়: 4:25 am | সুমন শেখ