সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আকাশ (১৯)। তার বাড়ি দুর্গাপুরেই। শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-৫ এর একটি দল দুর্গাপুরের ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।
র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি ধর্ষণের মামলা আছে। ওই মামলায় তিনি প্রধান আসামি। তবে গ্রেপ্তার এড়াতে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: জুন ১৫, ২০২৬ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ