, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামের গোলাপ আলীর পুত্র একলাছুর রহমান আহাদের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রাজ মিস্ত্রীর কাজ করতো।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির উঠান ঘরের বাশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।
পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত এখলাছুর রহমান ওরফে আহাদ দীর্ঘদিন যাবত অভাব অনটন ও ঋণে জড়জড়িত ছিলেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।