, , ।
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাণ পুরুষ ও বিএমডিএ‘র প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মে) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে (বিএমডিএ) জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মরহুম ড. এম আসাদুজ্জামান এর ছেলে জনাব রেহান আসিফ আসাদ।
এসময় উপদেষ্টা রেহান আসিফ আসাদ স¥ৃতিচারণ করে বলেন, আজকে আমার বাবা মরহুম ড. এম আসাদুজ্জামানের ১ম মৃত্যু বার্ষিকী। বাবা তাঁর জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই বরেন্দ্র সাফল্য গড়ার জন্য নিজেকে বিসর্জন দিয়ে গেছেন। তার সফলতার কথা বলে শেষ করা যাবে না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমার বাবা ভুলত্রুটি করে থাকলে সবাই ক্ষমা করে দিবেন, উনার বিদেহি আত্মার জন্য দোয়া করবেন এবং উনাকে আল্লাহতাআলা তাকে জান্নাত বাসি করেন। তিনি সারা জীবন এলাকার মানুষ ও কৃষকদের কথা চিন্তা করতেন। তিনি যখন এই বরেন্দ্রে ছিলেন না তখনও তার ধ্যান-জ্ঞ্যানে এই প্রতিষ্ঠানকে কি ভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা করতেন। আজকে আমার সামনে অনেকে উপস্থিত আছেন যারা আমার বাবার সাথে কাজ করেছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে তিনি পরিবারের মতো ভাবতেন এবং সকলকে এক সাথে নিয়ে কাজ করতেন। তাই আমার একটায় প্রত্যশা এই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে বাবা যে ভাবে পরিবারের মতো করে এগিয়ে নিয়ে গেছেন আপনারাও ঠিক বাবার মতো কাজ করবেন এবং কৃষি ও কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাবেন। পরিশেষে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী জনাব ড. আবুল কাশেম, বিএমডিএ‘র সাবেক সচিব আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, বিএমডিএ সচিব ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহসহ রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ বিভিন্ন সংগঠনের নেতাকমীসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক, ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।
এরআগে সকাল রাজশাহী গোদাগাড়ী উপজেলায় পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ।
উল্লেখ্য গত (২০মে২০২৫) সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।