সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার গোদাগাড়ী: গোদাগাড়ীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ¯’ানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জামিল আহমেদসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ¯’ানীয় বিরোধ সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। ‘স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ¯’ানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মশালায় ¯’ানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত ¯’ানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যব¯’া। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এবং বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং ¯’ানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন।


প্রকাশিত: May 20, 2026 | সময়: 5:22 am | সুমন শেখ