সর্বশেষ সংবাদ :

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) বেলা ১১টায় নগরের সাহেব বাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের ৫০ তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব হাসানাইন হিকল, যুগ্ম সদস্য সচিব ডা. অসীম হোসেন, কবি মুস্তাক আহম্মেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে যে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল, তা ছিল বাংলাদেশের ন্যায্য পানির অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ আন্দোলন।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা, নদী রক্ষা, ন্যায্য পানি বণ্টন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।


প্রকাশিত: May 15, 2026 | সময়: 4:31 am | সুমন শেখ