সর্বশেষ সংবাদ :

বাঘায় তিনটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ও গড়গড়ি ইউনিয়নে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তিনটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১১টায় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

 

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— দীঘা হাজিপাড়া থেকে ডাক্তার সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত ৫০ মিটার, বাউসা দক্ষিণ হেদাতীপাড়া জিয়ার বাড়ি থেকে মাজদারের বাড়ি পর্যন্ত ৫০ মিটার এবং বারখাদিয়া মোড়ের পাকা রাস্তা থেকে তোরাফের মোড় পর্যন্ত ৫০ মিটার রাস্তা এইচবিবি করণ কাজ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাহের প্রফেসর ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (মাস্টার)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং এলাকার সাধারণ মানুষ।

 

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হবে। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৯০২ টাকা।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: May 13, 2026 | সময়: 10:20 pm | Daily Sunshine