সর্বশেষ সংবাদ :

হিলিতে মন্ত্রী ডা. জাহিদের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় হিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ মে জুম্মার নামাজ শেষে হাকিমপুর উপজেলার হিলি মডেল মসজিদ ও ক্বাছিমিয়া এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী।
দোয়া মাহফিলে মরহুমা জেবুন্নেছার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ও হিলির সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম-সাধারণ স¤পাদক এসএম রেজা বিপুল, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা মরহুমা জেবুন্নেছার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রকাশিত: May 10, 2026 | সময়: 5:21 am | সুমন শেখ

আরও খবর