সর্বশেষ সংবাদ :

রামেক হাসপাতালে উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশু মৃত্যু বরণ করেছে। এর আগে গেল ২৫ এপ্রিল উপসর্গ নিয়ে এক শিশু মারা যায়। এনিয়ে হাসপাতালে মোট ৫৪ শিশুর মৃত্যু হলো।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ৮ শিশু। ছাড়া পেয়েছে ১৮ শিশু। হাসপাতালে এ পর্যন্ত উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৯২৬ শিশু। তিনি বলেন, হাম উপসর্গে মৃত্যুর হার কমে এসেছে। প্রায় ১০ দিন পর উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হলো। হাম-রুবেলার টিকা দেওয়া চলছে। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তিও কমে আসবে।


প্রকাশিত: May 6, 2026 | সময়: 4:23 am | সুমন শেখ

আরও খবর