বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নটোরের লালপুরে মোটর সাইকেলে তেল নিতে গিয়ে আশরাফুল ইসলাম রিয়ন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রিয়ন উপজেলার নাগশোষা গ্রামের রেজাউল করিরে ছেলে। সোমবার দুপুর ২ টায় লালপুর ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক সহ টাকের চালক কামরুল ইসলাম ও হেলপার শাহাদত হোসেনকে আটক করেছে।
পুলিশ ও স্থানিয়রা জানান, রিয়ন তার এফ জেড মোটর সাইকেলের টাংকিতে পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার পর বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে উঠলে ঈশ্বরদীগামী মাল বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১১-৪০৩৪) তাকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ থানায় আনা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।