সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন 

স্টাফ রিপোর্টার গোদাগাড়ী :

রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ হোক, গড়ে উঠব একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলীর বাস্তবায়নে) বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান।

 

আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। পুষ্টি বৈষম্য দূর করে প্রতিটি মানুষের কাছে পুষ্টির বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. শফিউল ইসলাম, ডা. ফিরোজা পারভিন (শিশু), ডা. মো. মামুন-উর রশিদ (মেডিসিন), ডা. পম্পা চন্দ্র (ত্বক ও যৌন), ডা. শফিউল আজম (সার্জারি), ডা. মো. মুনজুর রহমান সরকার (অর্থোপেডিক্স), ডা. জান্নাতুল ফেরদৌস (গাইনি) এবং আরএমও ডা. ফিরোজা খাতুন।

 

এছাড়াও মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নেসা, সহকারী সার্জন ডা. মোহাম্মদ আব্দুল মতিন, ডা. তাসনিয়া হোসেন, ডা. মো. ফাইম ফয়সাল, ডা. মো. তাওহিদ হাসান, ডা. তানজিলা খাতুন, ডা. ফোরহানা কবির, ডা. আবদুল্লাহ আল মুনতাসির ও ডা. মৌমিতা রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী সাত দিন ব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও পুষ্টি বিষয়ক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সাইফুল /শামি


প্রকাশিত: April 23, 2026 | সময়: 8:37 pm | Daily Sunshine

আরও খবর